চট্টগ্রাম: চুরি, ডাকাতি, ধর্ষণ, হত্যা, মব কোনোকিছুর কমতি নেই দেশটায়।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরী এলাকায় এক গর্ভবতী প্রবাসী-স্ত্রীর খালি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

তবে ঘরে তেমন মূল্যবান সামগ্রী না পেলে কী হয়েছে চোর কিন্তু খালি হাতে ফিরে যায়নি। চোরেরা ব্যবহার করা হাঁড়ি-পাতিল, শাড়ি, কাপড়চোপড় ও বিছানার চাদর যাবতীয় নিয়ে গেছে।

এসেছে যখন খালি হাতে যাবে কেন, তাই যা পেয়েছে নিয়ে গেছে। ঘটনায় তাই মনে হচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) রাতে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝিউরী এলাকায় এই ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীর ভাই সুমন দত্ত জানিয়েছেন, তাঁর ভাই রিপন দত্ত কাতারে থাকেন।রিপনের স্ত্রী বিথি দত্ত (২৫) বর্তমানে অন্তঃসত্ত্বা।

তিনি কিছুদিন আগে চট্টগ্রাম মহানগরের বাবার বাড়িতে চলে যান। এই সুযোগে চোরেরা খালি ঘরে চুরি করে।

তিনি বলেন, ‘ঘরে তেমন কোনো মূল্যবান জিনিসপত্র ছিল না। তাই চোরেরা রান্নার কাজে ব্যবহৃত হাঁড়ি-পাতিল, শাড়ি, কাপড়চোপড় ও বিছানার চাদরসহ প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী নিয়ে গেছে।’

এই বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *