নওগাঁ: বজ্রপাতে আবারো মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলো।

নওগাঁর নিয়ামতপুর এবং মহাদেবপুরে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজন নিহত হয়েছেন।

আজ, বুধবার (৬ মে) দুপুরে নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে এবং হাজিনগর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

দুপুরে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে বজ্রপাতে দিলীপ চন্দ্র বর্মণ নামে আরেকজন মারা গিয়েছেন।

এদিকে, ময়মনসিংহের নান্দাইল উপজেলাতেও অঘটন ঘটেছে।

আবাদি জমিতে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুর রশীদ (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া এলাকার খামারবাড়ি নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত আব্দুর রশীদ ওই গ্রামের মৃত চান্দু মিয়ার পুত্র।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *