চট্টগ্রাম: সামান্য লুডু খেলাকে কেন্দ্র করে প্রাণ নিয়ে নিয়া হলো এক ব্যক্তির! ভাবা যায়?
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ে।
মিরসরাইয়ে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে ইটের আঘাতে ব্যক্তি মারা গিয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. জাফর (৪৭)।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার খৈয়াচড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের তাজু সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি পেশায় একজন সিএনজি চালক।
ঘটনা সম্পর্কে জানা গেছে, প্রতিপক্ষের ছেলে মো. রায়হান মোবাইলে লুডু খেলার জন্য নিহত জাফরের ছেলে ইমনকে ডাকতে আসে। এসময় ইমন লুডু খেলবে না জানায়। তারপর সেখানেই শুরু হয় তর্কবিতর্ক।
কেউ যদি খেলতে না চায়, বা ইচ্ছা প্রকাশ না করে কোনো কাজে তাকে জোর না করাই উচিৎ। কিন্তু এগুলো হচ্ছে যেচে ঝগড়া লাগা, এবং মারার ফন্দি।
ঝগড়ার সময় জাফর এগিয়ে আসলে তাকে রায়হান ও তার মা জাহেদা ইট ছুঁড়তে থাকে।
সেই ইট গিয়ে জাফরের বুকে লাগে। তিনি লুটিয়ে পড়েন।পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রুনা জানান, মোবাইল লুডু খেলা নিয়ে আমার প্রতিবেশীর ছেলে রায়হান আমার ছেলে ইমনকে ডাকতে আসে। আমার ছেলে লুডু খেলবেনা জানালে রায়হান ও তার মা জাহেদা আমার ছেলের উপর তেড়ে আসে।
এসময় আমার স্বামী বাজার থেকে এসে ঘটনাস্থলে গেলে কিছু বুঝে উঠার আগে তাকে ইটের আগাত করে। তারা মা-ছেলে মিলে আমার স্বামীকে মেরে ফেলে। আমি এই ঘটনায় তাদের কঠোর বিচার চাই।
ঘটনায় রায়হান ও মা জাহেদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
