ফটিকছড়ি: আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হওয়ায় ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সাংগঠনিক কাজকর্ম ভালোভাবে না করার অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। উপায় নেই কী আর করবে?
শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেন।
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্য প্রদর্শনের সুস্পষ্ট অভিযোগে বিলুপ্ত করা হয়েছে।
