ঢাকা: আগামি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ, বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট পেশ করেন তিনি।

জানা যায়, নতুন অর্থবছরের বাজেটে বাইসাইকেল, তেলচালিত গাড়ি, সিগারেট, ট্রান্সফরমার, ওয়াশিং মেশিন, বিদেশি খাদ্যসহ বেশকিছু পণ্য ও সেবায় শুল্কহার বাড়ানোর প্রস্তাব করায় সেসবের দাম বাড়তে পারে।

বাজেট অনুযায়ী যেসব পণ্যের দাম বাড়তে পারে, দেখে নিন:

বাইসাইকেল

সিগারেট

তেলচালিত গাড়ি

ট্রান্সফরমার

ওয়াশিং মেশিন

রড

বিদেশি খাদ্য

বিদেশি কাজুবাদাম

বিদেশি পাঙাশের ফিলেট

বিদেশি মধু

বিদেশি সুপারি

বিদেশি লিপ লাইনার ও জেল

বিদেশি গ্যাস সিলিন্ডার

শুল্ককর ও শুল্কায়ন মূল্য বাড়ানোর জন্য বিদেশি টাইলস, স্যানিটারিওয়্যার ও বেসিন, মোটর, জিপসাম বোর্ড, বিদেশি ফোম, বিদেশি মাইক্রোওয়েভ ওভেন, খেলনা ইত্যাদির দাম বাড়তে পারে।

এদিকে দাম কমতে পারে:

মোবাইল সিম, স্বর্ণালঙ্কার, দেশীয়ভাবে তৈরি মোবাইল সেট, ক্যানসারের ওষুধ, ওষুধের কাঁচামাল, কিডনি ডায়ালাইসিস, শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপকরণ, লিপস্টিক, মুখ ও ত্বকের ক্রিম, ফেসওয়াশ, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, কম্পিউটার মনিটর (৩০ ইঞ্চি পর্যন্ত), ফ্ল্যাশ মেমোরি কার্ড, বৈদ্যুতিক যানবাহন, চার্জার ও চার্জিং স্টেশন, বৈদ্যুতিক বাস ও ট্রাকের চেসিস, বৈদ্যুতিক ব্যাটারিচালিত তিন চাকার যান, সৌর প্যানেল ও যন্ত্রাংশ, পস (পিওএস) মেশিন, কম্পোজিট কাগজ ও পেপারবোর্ড, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) সরঞ্জাম, প্যাকেজিং উপকরণ, শিল্পের কাঁচামাল, বায়োলজিক্যাল সেফটি ক্যাবিনেট, লিথিয়াম-আয়ন ও সোডিয়াম-আয়ন ব্যাটারি, আমদানিকৃত শিশুখাদ্যের কাঁচামাল, মর্গ সরঞ্জাম, মসলা, খেজুর, কীটনাশক, পোলট্রি, ডেইরি ও মাছের খাদ্যের কাঁচামাল, আমদানিকৃত মাংস, মাছ ও সামুদ্রিক খাদ্যপণ্য, রাইস ব্র্যান তেল, দেশীয়ভাবে সংযোজিত মোটরগাড়ি, আমদানিকৃত বাদ্যযন্ত্র, টাগবোট, সিনেমাটোগ্রাফিক ক্যামেরা, ফ্লোট গ্লাস, রিফ্র্যাক্টরি সিমেন্ট এবং কার্পেটের উপকরণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *