চট্টগ্রাম: ড. ইউনূসের বাড়িতে আগুন! নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এমন ঘটনা কীভাবে ঘটল?
জঙ্গী ইউনূস, যিনি হাজার হাজার শিশু হত্যাকারী, দেশ ধ্বংসকারী, কর ফাঁকিদাতা, যিনি বাইম মাছের মতো পিছলে পিছলে যান- তাঁর বাড়িতে আগুন- এ তো ভাবাই যায় না।
এমন একজন বিখ্যাত ডাকাতের বাড়িতে আগুন লাগার ঘটনা চিন্তা করা যায় না।
চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন ও পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানতে পারা গিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টা দিকে এই ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের ওই বাড়িটি পুলিশি পাহারায় ছিল। আমাদের তিনজন সদস্য পাহারা দেয়। তারা খেয়াল করতে পারেনি।
ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ওই অংশ পরিত্যক্ত। ওখানে ভাঙ্গা কিছু চেয়ার-টেবিল ছিল। আমাদের সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়। ফলে ফায়ার সার্ভিসকে কল করতে হয়নি।
কারা আগুন দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের অফিসাররা ঘটনাস্থলে আছে।
তারা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।
