কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী, ধানমন্ডি ৩২ ভাঙচুরকারী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে।
প্রতিপক্ষের ছোড়া পেট্রোল বোমা হামলায় এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
কিন্তু পেট্রল বোমার কোনো প্রমাণ পায়নি পুলিশ।
ঘটনাস্থলে পেট্রোল বোমা বা বিস্ফোরক ব্যবহারের কোনো আলামত পায়নি পুলিশ ও ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনাও নাকচ করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
তাহলে আগুন লাগালো কে?
সন্দেহ করা হচ্ছে, দেশদ্রোহী তাবাসসুম নিজের ঘরে নিজেই আগুন দিয়েছেন।
বিশ্বস্ত সূত্রে পাওয়া সংবাদ, প্রতিবেশী এবং আওয়ামীলীগ নেতা কর্মীদের উপর মামলা দেওয়ার জন্য নিজের ঘর নিজেই আগুন দিয়েছেন তিনি।
ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নুসরাত তাবাসসুম বলেন, “গত ২৮ শে অক্টোবর রাতে আনুমানিক সাড়ে ৯টা নাগাদ একটি স্প্যাম নাম্বার থেকে আমার কাছে একটি হুমকি কল আসে এবং তারও কিছু আগে পরে আমি আরও বেশ কিছু হুমকি কল পেতে থাকি। গত মঙ্গলবার আমি এই পুরো ঘটনা বর্ণনা করে ঢাকার কলাবাগান থানাতে একটি জিডি করেছিলাম। সেই জিডির পরেও আমার কাছে বেশ কিছু হুমকি এসেছে।
“বিশেষ করে গতকাল আমার বাড়িতে দুর্ঘটনাটি… দুর্ঘটনা নয়, হামলাটি যখন হয় তার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয় অর্থাৎ একটি হুমকি পোস্ট দেওয়া হয়। আপনারা জানেন যে, এ ধরনের হুমকিকে আমরা কখনোই গায়ে মাখি না। যদি গায়ে মাখতাম তাহলে আজকে আমরা যে জায়গায় আছি, সেখানে থাকতাম না।”
তিনি বলেন, “মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। ব্লাস্টের ধরন-ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রোল বোমার আঘাতে হয়েছে। বাকিটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, এজন্য আমি সুনিশ্চিতভাবে বললাম না। কিন্তু জিনিসটা দেখতে একেবারে পেট্রোল বোমা হামলার মতো।”
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, বুধবার রাত ১২টার পর খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, “আগুন নেভানোর পর আশপাশে তল্লাশি চালিয়ে কোনো দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্যের আলামত পাওয়া যায়নি। পল্লী বিদ্যুতের কর্মীরাও পরীক্ষা করে শর্ট সার্কিটের কোনো প্রমাণ পাননি।
