চট্টগ্রাম: দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হচ্ছে।
চট্টগ্রাম মহানগরের আকবর শাহ এলাকায় ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে আগুন লাগে আচমকা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পাওয়ার পর আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি এবং বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
আগুনে ফোম কারখানাটির ব্যাপক ক্ষয়–ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে । ফায়ার সার্ভিস জানায়, ক্ষয়–ক্ষতির বিষয়টি তদন্ত করে জানা যাবে।
