সিলেট: আবারো ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা।
সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টা নাগাদ সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় চলন্ত ট্রেনে আগুন লাগে।

আগুনের ঘটনায় পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই অবস্থায় অনেকে ট্রেন থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে চালক ট্রেনের গতি কমিয়ে আনলে যাত্রীদের অনেকে ট্রেন থেকে নেমে পড়েন।

অনেকেই তাড়াতাড়ি নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করেন।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে এনে ট্রেনটিকে নিরাপদ করেন।

স্থানীয়রা বলেন, তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে পারার কারণে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

টোকাইদের একটি বস্তা ইঞ্জিনের বগির ওপরে রাখায় সেখান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার ঘটনায় ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সিলেট ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইনসপেক্টর টিটব শিকদার বলছেন, ট্রেনটির ইঞ্জিনের সাইলেন্সারের কাছে ভুল করে কিছু কাপড় শুকাতে দেওয়া হয়েছিল।

ইঞ্জিন কিছুক্ষণ চলার পর সাইলেন্সার অতিরিক্ত গরম হয়ে কাপড়ে আগুন লাগে। আমাদের তিনটি ইউনিটসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।

পরীক্ষা-নিরীক্ষার পর ট্রেনটি নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *