গোপালগঞ্জ: ঈদের দিন গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৫ জন।
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার ঢাকা–খুলনা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
এখনো যারা মারা গিয়েছেন তাঁদের পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আহত হয়ে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
খুলনার দিকে যাচ্ছিলো ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের যাত্রীবাহী বাসটি। এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলের দুই আরোহী এবং বাসের তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
