চট্টগ্রাম: টানা কয়েক দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম অঞ্চলে এক ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, এসব দুর্যোগে অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটেছে।

নিহতদের মধ্যে বন্যা, পাহাড়ধস, দেয়ালধস, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং পানির প্রবল স্রোতে ভেসে যাওয়ার মতো বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা এখনো পানিতে প্লাবিত।

বন্যার পানিতে অনেক সড়ক ও সেতু পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কোথাও কোথাও রেল যোগাযোগও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

চট্টগ্রাম বিভাগে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পাঁচ জেলার নয় লাখ ২৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়েছে, কক্সবাজারে প্রায় ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *