চট্টগ্রাম: বিএনপি ক্ষমতায় থাকবে আর দুর্নীতি, বোমাবাজি, শয়তানি, বিদেশি মদের ঘটনা ঘটবে না এগুলো হয় নাকি?
চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগরের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ‘বিদেশি মদ’ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
তবে অভিযানের পর এখনো মদের পরিমাণ, উদ্ধার তালিকা ও আটকের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বন্দর থানার কেবি দোভাষ লেন এলাকায় এই অভিযান চালানো হয়।
জানতে পারা গিয়েছে, পুলিশের অভিযানে প্রায় ২০০ বোতল ‘বিদেশি মদ’ উদ্ধার করা হয়েছে। এই সময় দুজনকে আটক করা হয়েছে।
তবে অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটকের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এই সময় ওই ছাত্রদল নেতা পালিয়ে গেলেও ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, মোহাম্মদ আবু শাকিল সাগর বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীরের অনুসারী।
এবং আটক দুজন হলেন, শামসুল এবং ওপেল।
অভিযানের বিষয়ে টের পেয়েই মোহাম্মদ আবু শাকিল সাগর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই কারণে তাঁকে আটক করা সম্ভব হয়নি।
