ঢাকা: বঙ্গভবন ছেড়ে দিয়েছেন দেশের সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ, রবিবার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।
প্রসঙ্গত , গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু।
দায়িত্বের মেয়াদ শেষ না হতেই পদত্যাগ করলেন তিনি। পদত্যাগ করলেন বলতে পদত্যাগ করানো হয়েছে। যা বিএনপির আবারো একটি ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে রাজনৈতিক ক্ষেত্রে।
সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও তিনি তিন বছর তিন মাস দায়িত্ব পালন করে পদত্যাগ করেন।
মো. সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। এরপর গত ২৪ জুলাই পদত্যাগ করেন তিনি। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
