ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজন শিশু মারা গিয়েছে।

এই ৪ শিশু নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫৮ শিশু মারা গেলো।

হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার (২৬ জুন) সকাল থেকে আজ, শনিবার (২৭ জুন) সকাল পর্যন্ত হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই চার শিশুর মৃত্যু হয়।

এদিকে, এই একই সময়ে নতুন করে আরও ১৬ টি শিশু ভর্তি হয়েছে।

বর্তমানে উক্ত হাসপাতালে হাম আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ৯৪ শিশু চিকিৎসাধীন রয়েছে।

যে চারটি শিশু মারা গিয়েছে হামে তাদের মধ্যে দুজন ছেলে এবং দুজন মেয়ে।

তাদের মধ্যে চার মাস বয়সি একটি কন্যাশিশু আছে।

মারা যাওয়া অপর শিশু নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সিধলী ইউনিয়নের মাইশাচর এলাকার চার মাস বয়সি একটি ছেলে।

আরো একটি শিশু আছে তিন মাস বয়সের, ছেলে শিশু। আরো একটি শিশু মারা গিয়েছে যার বয়স আট মাস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *