ঢাকা: সালমান মুক্তাদিরের বিরুদ্ধে তো অভিযোগের শেষ নেই, এবার ধরা পড়লেন তাঁর শ্বশুর।

সালমান মুক্তাদিরের শ্বশুর নূর ইসলাম, বাংলাদেশের অন্যতম বড় মদ সাপ্লায়ার, বৈধ এবং অবৈধ পথে- এই অভিযোগ কিন্তু ছিলোই।

এই ব্যক্তির ব্যাপারে বিপুল পরিমাণ অর্থপাচার, শুল্ক ফাঁকির তথ্য পাওয়া গেছে।

ঢাকায় কয়লা রেস্টুরেন্ট, টস বন্ড, ফুয়াং ক্লাব এরকম সমস্ত জায়গায় অবৈধভাবে মদ সরবরাহ করে আসছিলেন নূর ইসলাম। এমনটা জানতে পারা গিয়েছে।

‘অননুমোদিত’ ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে জুলাই যোদ্ধা, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর গুলশানে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ যৌথ অভিযান চালিয়ে ওয়্যারহাউসগুলো সিলগালা করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে প্রাথমিকভাবে ‘গুরুতর অসংগতি’ পাওয়া গেছে। এসব বিষয় অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য ওয়্যারহাউসগুলো সিলগালা করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *