চট্টগ্রাম: আবারো সড়ক দুর্ঘটনা দেশে। চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে এখন পর্যন্ত চারজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। সংখ্যাটা আরো বাড়তেও পারে।
শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মারসা পরিবহণের বাসের সঙ্গে কক্সবাজারমুখী একই কোম্পানির অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ লাগে।
সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে।
যারা যারা গিয়েছেন দুর্ঘটনায় তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়নি।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, হতাহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
