সিরাজগঞ্জ: লোডশেডিংয়ে নাজেহাল অবস্থা জনগণের। ব্যবসার হাল তো কবেই মাটি ছুঁয়েছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জে পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন তাঁতকলের মালিক এবং শ্রমিকেরা মিলে।
তাঁরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তাঁতকলের উৎপাদন সাংঘাতিকভাবে ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ না থাকার জন্য তাঁত বন্ধ রাখতে হচ্ছে। আর স্বাভাবিকভাবেই এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
দ্রুত লোডশেডিং কমিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান তাঁরা।
