ঢাকা: কাঁঠাল পাড়তে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক মালির। সামান্য একটা ঘটনা যে এইভাবে মর্মান্তিক হয়ে দাঁড়াবে তা কে জানতো?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে এক মালির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই মালির নাম ছিয়াকুল (৩৯)।

গুরুতর আহত অবস্থায় তাঁকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ১১টার দিকে তিনি মারা যান।

ছিয়াকুলকে হাসপাতালে নিয়ে আসা তাঁর সহকর্মী সুনীল চৌহান জানিয়েছেন, তাঁরা দুজন রোকেয়া হলে মালি হিসেবে চাকরি করেন।

ছিয়াকুল একটি টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে কাঁঠাল পাড়ার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে একটি কাঁঠাল সরাসরি তাঁর মাথার ওপর পড়ে।

ভারি কাঁঠাল মাথায় পড়ায় গুরুতর আহত হন তিনি।

সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে বাঁচানো যায়নি তাঁকে। সেখানে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য ছিয়াকুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *