ভোলা: বললাম না এই দেশে জনগণের জীবন এখন পিঁপড়ার মতো হয়ে গেছে। কখন যে কার মৃত্যু হবে, কেউ বলতে পারে না। স্বাভাবিক মৃত্যু কতটুকু হয় এখন সেটা গণনা করে বলতে হবে।
স্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল ভোলার যুবক শামিমের। কিন্তু সেই আনন্দ বিষাদ হয়ে গেলো।
অসুস্থ স্ত্রীকে নিয়ে কুতুবদিয়ায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেও সেই আনন্দের যাত্রা যে এমন কাল হবে তা কে জানতো?
কক্সবাজারের পেকুয়ার মগনামা লঞ্চঘাটে বোটে ওঠার সময় অসাবধানতাবশত সাগরে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে তার লাশ।
হলো না আর শ্বশুরবাড়ি যাওয়া।
আজ, রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাট সংলগ্ন সাগর থেকে তার লাশ উদ্ধার করে।
শনিবার (৫ সেপ্টেম্বর) কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার স্বামী সাঁতার জানতেন। কিন্তু পানিতে পড়ার পর খুব দ্রুত ডুবে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।’
বোটে ওঠার সময় অসাবধানতাবশত ওই যুবক পানিতে পড়ে যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানানো হলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে দেন।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌবাহিনীর ডুবুরিদের সমন্বয়ে নিখোঁজ যুবককে উদ্ধারের জন্য অভিযান চালানো হয়।
অবশেষে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলের পাশেই স্থান থেকে শামিমের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় সব আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
