ঢাকা: আগামি আগস্ট মাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চার দিন ছুটি পেতে পারেন।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
এর পরের দিন তথা ২৭ আগস্ট বৃহস্পতিবার কর্মদিবস হলেও ২৮ এবং ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
ফলে দেখাই যাচ্ছে, বৃহস্পতিবার এক দিনের ছুটি সমন্বয় করতে পারলে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি পেয়ে পারেন।
উল্লেখযোগ্য যে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানই বন্ধ থাকবে।
তবে জরুরি ও জনসেবামূলক খাতে কোনো ছুটি নেই।
বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডাকসেবাসহ প্রয়োজনীয় সেবাগুলো চালু থাকবে।
যদিও চূড়ান্তভাবে ছুটির তারিখ নির্ভর করবে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর চাঁদ দেখার ওপর।
