ময়মনসিংহ: ভিমরুলের কামড়ে মর্মান্তিকভাবে প্রাণ গেলো একই পরিবারের দুইজনের।

ঘটনাটি ময়মনসিংহের।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ভিমরুলের কামড়ে নানি এবং নাতনি দুইজনই মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ভিমরুলের কামড়ে মারা যাওয়া দুইজন: বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী সুমরি বেগম (৬২) এবং তার নাতনী আদিবা (৫)।

আদিবার মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। আদিবা নানার বাড়িতেই থাকত।

ইউপি সদস্য মঞ্জুরুল হক বলেন, মোতালেবের বাড়ির পাশের পুকুর পাড়ে ভিমরুল বাসা বেঁধেছিল, এটা কেউ দেখতে পায়নি। সকালে আদিবা পুকুর পাড়ে গেলেই ভিমরুল তাকে আক্রমণ করে।

৫ বছরের শিশুকে ভিমরুল কামড় দিচ্ছে দেখে নাতনীকে বাঁচাতে ছুটে যান নানী সুমরি বেগম। এ সময় তাকেও কামড়ে ক্ষত-বিক্ষত করে ভিমরুলের দল।

ভিমরুলের কামড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আদিবা। স্বজনরা সুমরি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে তিনিও মারা যান।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *