চট্টগ্রাম: চট্টগ্রামের হালিশহরে নিজের বাড়ি থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ৯টায় উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ছায়েদুর রহমানের সহকর্মীরা জানান, সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনি কর্মস্থলে সহকর্মীদের সঙ্গেই একটি সভায় ছিলেন। তখন তাঁকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান।

হাসিখুশি ছিলেন, হঠাৎ কী হলো? নাকি হত্যাকাণ্ড?

সহকর্মীদের সূত্রে জানা গেছে, সন্ধ্যাবেলা ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এই সময় ছায়েদুর রহমান স্ত্রীকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেন।

তাঁর স্ত্রী বাসায় ফিরেই দেখেন ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ। হতভম্ব হয়ে পড়েন তিনি এমন ঘটনায়।

ঘটনার খবর পেয়ে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি তাড়াতাড়ি কেন ফিরতে বললেন স্ত্রীকে? তাহলে কি কিছু ঘটছিলো তখন? কী ঘটনা? এই বিষয়ে কিছুই জানা যায়নি এখনো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *