পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা ঊর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ, শনিবার (২ মে) ভোরে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুড়তলী এলাকার একটি তিনতলা ফ্ল্যাট থেকে ঊর্মির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এটি কী আদৌ হত্যা নাকি আত্মহত্যা?

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মেহেরুন্নেছা ঊর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিব্বুর রহমানের স্ত্রী। তাঁর পৈতৃক বাড়ি বরগুনা জেলার আমতলী পৌর শহরে। তাঁর বাবার নাম শাহজাহান মিয়া। তিনি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

জানা গিয়েছে, প্রায় আট মাস আগে কলাপাড়া থানায় যোগ দিয়েছিলেন মেহেরুন্নেছা।

তিনি স্বামীর সঙ্গে থাকতেন একটি ভাড়া বাড়িতে। টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুড়তলী এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় তাঁরা থাকতেন। তাঁদের দুটি সন্তান আছে। একজনের বয়স দেড় বছর, আরেকজনের ৪।

তাঁদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা ছিলো না বলে জানা যায়।

এ বিষয়ে ওসি মো. নজরুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কনস্টেবল মেহেরুন্নেছা ঊর্মির স্বামী থানায় জানান, তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে ঘটনাটি যথেষ্ট সন্দেহজনক বলে মনে করছেন স্থানীয়রা। নাকি ঐ স্বামীই তাঁকে হত্যা করেছেন এই নিয়ে সন্দেহ বাড়ছে।

ঘটনায় নিহত কনস্টেবলের স্বামী ও তাদের দুই সন্তানকে থানায় আনা হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *