নীলফামারী: নীলফামারী, পঞ্চগড়ের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

পুরনো এবং হালকা ও মাঝারি মানের টিনের চাল ফুটা হয়ে গেছে। এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের।

চৈত্র মাসের শুরু থেকেই রংপুর বিভাগের মানুষ প্রকৃতির বিধ্বংসী রূপ দেখতে পাচ্ছে, আর প্রকৃতির অবস্থা খারাপ হলে চাষীরা রীতিমতো দিশেহারা হয়ে পড়েন।

বৈশাখের আগেই কালবৈশাখী এবং শিলাবৃষ্টির তাণ্ডবে গরীব মানুষ গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন।

নীলফামারীতে কিছু কিছু জায়গায় শিলার আঘাতে ঘরবাড়ির ক্ষতি তো হয়েছেই পাশাপাশি ঝড়ে উড়ে গেছে বিভিন্ন স্থাপনা।

বৃষ্টির পানির চেয়ে শিলার আঘাতে মাটিতে নুয়ে পড়েছে কৃষকের সবুজ ক্ষেত। নষ্ট হয়েছে।

শুক্রবার তথা ২৭ মার্চ রাত সাড়ে ১১টার পর থেকে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টি আঘাত হানতে থাকে থেমে থেমে। এতে করে জেলার ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার বিস্তীর্ণ এলাকার ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়।

রাত বাড়তে বাড়তেই আকাশ কালো মেঘে ঢেকে যেতে থাকে। শিলার স্তূপ জমে থাকতে দেখা যায়।

শিলাবৃষ্টিতে আলু, গম, ভুট্টা, মরিচ, বাদাম, তামাক ও কলাসহ বিভিন্ন ফসল ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় শিলার আঘাতে গাছের পাতা ঝরে গেছে এবং কাঁচা ফল নষ্ট হয়ে গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *