ময়মনসিংহ: ইমাম, হুজুরদের এই অবস্থা কেন সারা দেশে? এদের একটাই কাজ শুধু ধর্ষণ! এরা হচ্ছে ধর্ম শিক্ষক। অথচ ধর্মের নাম করে এরা যা নয় তাই করে বেড়াচ্ছে সমাজে।
এবার ময়মনসিংহের ত্রিশালে পাঁচ বছর বয়সী মেয়ে শিশুকে ধর্ষণ করেছে এক মসজিদের ইমাম। তাকে মারধর করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ।
মামলায় অভিযোগ করা হয়েছে, শনিবার দুপুর আড়াইটার দিকে ত্রিশালের একটি গ্রামের মসজিদের পাশে থাকার ঘরে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। গ্রেপ্তার মাওলানা শাহিনুর ইসলাম (৪৫) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মোজাম্মেল হোসেনের ছেলে।
জানা গেছে, তিন মাস ধরে মাওলানা শাহিনুরের কাছে পড়তে যায় মেয়েটি। শনিবার পড়া শেষ হওয়ার পরেও শিশু ঘরে ফেরে না। শিশুটির মা মেয়েকে আনতে যান। পরে তিনি ইমামকে নগ্ন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন।
এতে স্থানীয়রা এসে ইমামকে মারধর করে জুতার মালা পরিয়ে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে থানা হেফাজতে নিয়ে যায়।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘আমার ছুটির সময় পার হলেও মেয়ে বাসায় না ফেরায় আনতে গিয়ে মসজিদে ইমামের থাকার জায়গায় তাকে আপত্তিকর পরিস্থিতিতে দেখতে পাই। বিষয়টি দেখে সবাইকে ডাকাডাকি করলে তারা এসে ইমামকে আটক করে। আমার নিষ্পাপ মেয়ের সঙ্গে যে হুজুর এই কাজ করেছে আমি তার ফাঁসি চাই।’
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, ‘খবর পেয়ে ইমামকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ভিকটিমের বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।’
