চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহ্যের ধারক আবদুল জব্বার স্মৃতি বলীখেলা ও বৈশাখী মেলা ঘিরে বন্দরনগরীতে উৎসবের জোয়ার বইছে। সবার মনেই আনন্দ। আসলেই ভীষণ আনন্দময় সময় এটি।
১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে তরুণদের উদ্বুদ্ধ করতে আবদুল জব্বার সওদাগর যে আয়োজনের সূচনা করেছিলেন, তা চট্টগ্রামের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে।
চট্টগ্রামের লালদীঘি ময়দানে শুরু হয়ে গিয়েছে ঐতিহাসিক আব্দুল জব্বারের বলীখেলা। শনিবার বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে এই ঐতিহ্যের খেলা শুরু হয়।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে ৩০০টিরও বেশি খুঁটি দিয়ে নির্মাণ করা বিশেষ মঞ্চে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন হয়। এবারের আসরে অংশ নিচ্ছেন ১০৮ জন বলী।
খেলা শুরুর আগেই মাঠ ও আশপাশ এলাকায় জড়ো হন হাজারো দর্শক। এটি শুধু খেলা নয়, মানুষের মিলনমেলা।
প্রতিটি লড়াই ঘিরে তৈরি হচ্ছে তুমুল উত্তেজনা, করতালি এবং উচ্ছ্বাস।
আর এবারের আসরে নজর কাড়ছেন গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ ও রানার্সআপ রাশেদ বলী। তাদের সম্ভাব্য লড়াই ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।
এদিকে, মেলা উপলক্ষে আন্দরকিল্লা থেকে লালদীঘি ছাড়িয়ে কোতোয়ালি পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
দারুণ সব জিনিসের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর এই মেলায় আধুনিকতা ও ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে।
