ঢাকা: শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার তথা ৪ সেপ্টেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সনাতনীদের অংশগ্রহণে শোভাযাত্রা পরিপূর্ণ হবে।

উক্ত শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হবে এবং বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রা ঘিরে নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এই বিষয়ে জানিয়েছেন।

ডিএমপি জানিয়েছে, শোভাযাত্রা চলাকালে শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় নগরবাসীকে পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে।

নির্ধারিত রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না।

এবং সবচেয়ে যেটা খারাপ সেটা হচ্ছে, উচ্চস্বরে পিএ বা সাউন্ড সিস্টেম বাজানো যাবে না বলা হয়েছে। আর্থাৎ এই দেশে সনাতনীরা একটু তাঁদের ঈশ্বরের গান জোরে বাজাতে পারবেন না, এটাই হচ্ছে কথা।

ডিএমপি নির্ধারিত রুট অনুযায়ী শোভাযাত্রাটি শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হবে। এরপর পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর ও হাইকোর্ট হয়ে বঙ্গবাজারে যাবে।

সেখান থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শোভাযাত্রাটি শেষ হবে।

শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করবেন তাঁরা হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি ও ক্ষয়কারক তরল নিতে পারবেন না। ব্রেড, দিয়াশলাই ও গ্যাসলাইটারও সঙ্গে নেওয়া যাবে না।

তবে সনাতনীরা শোভাযাত্রায় অস্ত্র বা এইসব ক্ষয়কারী জিনিস নিয়েছে এমন কোনোদিন দেখা যায়নি। এই বিষয়ে সাবধান করাও একটা ষড়যন্ত্র।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *