নড়াইল: নড়াইল জেলায় হিন্দুদের প্রায় ৩০০ বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা। এছাড়া হিন্দু মা বোনদের গায়েও হাত তুলেছে তারা।

এবং ৭ জন হিন্দু তরুণীকে মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে গিয়েছে বলে জানতে পারা গিয়েছে। নড়াইল জেলার অবস্থা অত্যন্ত ভয়াবহ।

নড়াইলে গত রাতে যেনো ১৯৭১ এর পাকিস্তানি সেনাবাহিনীর সেই কালরাত্রির ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে। মনে হচ্ছে ৭১ এর পরাজিত অপশক্তির আগ্রাসন আবারও ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে দেশে।। এ যেন বাংলাদেশ নয় পাকিস্তান!

মানবেতর জীবন নিয়ে হাজারও মানুষ আশ্রয়হীন অবস্থায় প্রতিটা মুহূর্ত কাটাচ্ছে। ভয় আর আতংকে মৃত্যুর প্রহর গুণছে।একাত্তরের পুনরাবৃত্তি। কোথায় যাচ্ছে দেশ?এর সমাধান কি?

জাতীয় পার্টির চেয়ারম্যান জি. এম. কাদের নড়াইলে সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান এই নিন্দা ও প্রতিবাদ জানান।

নিন্দা ও প্রতিবাদ বার্তায় তিনি বলেন, মানুষের বসতবাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক মত পার্থক্য বা ব্যক্তিগত বিরোধের কারণে নিরীহ মানুষের ঘরবাড়ি ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

কেউ অপরাধ করে থাকলে দেশের আইন অনুযায়ী তার বিচার হওয়াটাই স্বাভাবিক। আইন নিজের হাতে তুলে নেয়াটা কোন ভাবেই সমর্থন যোগ্য না উল্লেখ করে জি. এম. কাদের আরো বলেন, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও সে লক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহন সরকারের দায়িত্ব।

তিনি দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *