লক্ষ্মীছড়ি: এইতো বাংলাদেশ সরকারের সাংবাদিকদের প্রতি আশ্বাসের বার্তা শুনে মনে হয়েছিলো নাহ! সব ঠিক আছে।

সাংবাদিকদের ওপর যেভাবে নির্যাতন চলেছে জঙ্গী বিমান ইউনূসের কালে, তাদের কন্ঠরোধ করা হয়েছে এবার অন্তত থামবে এইসব।

কিন্তু সে আশার গুড়ে বালি! লক্ষ্মীছড়িতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার ডিপি পাড়া এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী।

তিনি ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার রাঙ্গামাটি প্রতিনিধি।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ডিপি পাড়া গ্রামের আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

হামলার সময় দুর্বৃত্তরা তার ব্যবহৃত ক্যামেরা ভেঙে ফেলে। মোবাইল ফোন, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়।

আহত সাংবাদিক মোহাম্মদ আলী জানান, ওই এলাকায় দীর্ঘদিনের বিদ্যুৎ ও পানির সংকট নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে একদল দুষ্কৃতকারী তাঁর ওপর আচমকা হামলা চালায়। তিনি প্রথমে হতচকিত হয়ে যান, কী ঘটলো?

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, ১৫ থেকে ২০ জন মিলে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিকভাবে মারধর করেছে।

ঘটনায় সাংবাদিক মহলে ও বিশিষ্টজনদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *