গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পৌর শহরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৫ বছরের পুরোনো বটগাছ পড়ে গিয়ে বিদ্যালয়ে অফিস কক্ষসহ চারটি ক্লাসরুমের ক্ষতি হয়।

সোমবার (১৮ মে) দিবাগত রাত ২.৩০ মিনিটের পর ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সুন্দরগঞ্জে বিভিন্ন স্থানে।
তীব্র ঝড়ো বাতাসে উপজেলার বিভিন্ন জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত ২.৩০ মিনিটের পর থেকে ৪ টা পর্যন্ত স্থায়ী তীব্র ঝড়ো বাতাসে উপজেলার বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সুন্দরগঞ্জ পৌরসভায় শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কারেন্টের পোল ভেঙে গিয়ে একাধিক জায়গায় বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়েছে ।
ধান, পাটক্ষেতের খুব ক্ষতি হয়েছে। ঝড়ের সঙ্গে অতি ভারী বর্ষণ হওয়ায় তলিয়ে গেছে কৃষকের অবশিষ্ট পাকাধানসহ বিভিন্ন পাটক্ষেত। ভোগান্তিতে পড়েছেন বেশকিছু কৃষক।
