খুলনা: দেশের চারদিকে শুধু অগ্নিকাণ্ডের খবর। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে আগুনের ঘটনা ভীষণ আতঙ্কিত করে ফেলেছে জনগণকে।

বুধবার (২০ মে) সকাল ৬টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত জরুরি অপারেশন থিয়েটারে (ওটি) এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

ভোররাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর হুড়োহুড়ির মধ্যে নামতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন হাসপাতালের স্টাফ সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী ও শারমিন এবং ফায়ার সার্ভিসের সদস্য তৌহিদ।

তাদের মধ্যে দুই নার্সকে আইসিইউতে নেওয়া হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে রোগীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়ার পথে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়ে চিকিৎসাধীন এক বৃদ্ধ রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দেয়। প্রায় এক ঘণ্টার টানা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

এতে করে রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে দ্রুত কয়েকটি ওয়ার্ড থেকে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *