পটুয়াখালী: যতই প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতার কথা বলুন, এগুলো মূলত কথার কথা। সাংবাদিকদের ওপর এখনো নির্যাতন হয়েই চলেছে। তাছাড়া হিন্দু নির্যাতন তো আছেই দেশে।
পটুয়াখালীর বাউফলে বাউফল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক ভোরের কাগজ এবং মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি অতুল চন্দ্র পালকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা কৃষক দলের সভাপতি তৌহিদুল ইসলাম ওরফে ফয়সাল খানের (৪২) বিরুদ্ধে।
অভিযুক্তকে স্থানীয়ভাবে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটনাটি ঘটে বলে অভিযোগ করেন সাংবাদিক অতুল।
সাংবাদিক অতুল চন্দ্র পাল জানান, তিনি হামের টিকা সংক্রান্ত একটি সরেজমিন প্রতিবেদন এবং এক আত্মীয়ের চিকিৎসার জন্য স্ত্রীসহ হাসপাতালে যান। এ সময় জরুরি বিভাগের সামনে তাঁর পথরোধ করে ফয়সাল খান তাঁকে জোরপূর্বক ভেতরে নিয়ে যান।
কক্ষে নিয়ে দরজা বন্ধ করে তাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে গলা চেপে ধরা হয়, বুকে আঘাত করা হয়।
তাঁর কাছ থেকে টাকাও দাবি করা হয় বলে অভিযোগ। সাংবাদিকের অন্ডকোষে আঘাত করে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে তিনি জানান। হুমকি ধামকি করা হয় তাঁকে।
সেখান থেকে কোনোরকমে বের হয়ে নিরাপদ স্থানে গিয়ে বিষয়টি সহকর্মীদের জানান।
ঘটনার পর বিকেলে বাউফল প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিক নেতারা বাউফল থানার ওসির সঙ্গে দেখা করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বলে আশ্বাস দেয়।
এই ঘটনায় বাউফলে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই সাংবাদিক ও সাধারণ মানুষকে হেনস্থা করে আসছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি জেলও খেটেছেন বলে দাবি করা হয়। জামিনে মুক্ত হয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন।
অতুল চন্দ্র পাল বলেন, কৃষক দলের নেতা ফয়সাল তাঁর (অতুল) বাঁ হাত ধরে টেনে জরুরি বিভাগের একটি কক্ষে নিয়ে দরজা আটকে দেন। সেখানে তিনি (ফয়সাল) ও তাঁর ছেলে তাঁকে (অতুল) লাঞ্ছিত করেন।
একপর্যায়ে ফয়সাল তাঁকে গালাগাল দিতে দিতে বলেন, ‘তুই (অতুল) হিন্দু হয়ে জামায়াতে ভোট দিছস।’
এদিকে, বাউফল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. ফয়সাল খান বলেন, তাঁকে (অতুল) লাঞ্ছিত করা ও হুমকির অভিযোগ সত্য না।
