চট্টগ্রাম: চারদিকে বন্যা, পানিতে দিশেহারা অবস্থা মানুষের।

ঋণের টাকায় চাষ, পানিতে ভেসে যাচ্ছে সব স্বপ্ন! শুধু স্বপ্ন না, সংসার ভেসে যাচ্ছে। ধান ভেসে যাওয়া, পুঁজি ভেসে যাওয়া মানে সংসার ভেসে যাওয়া।

হবিগঞ্জের হাওরে কৃষকের দিশেহারা জীবন এখন চরম সংকটে। প্রায় ২০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ভারী বৃষ্টিতে হাওরসহ মোট ১১,৫৩৭ হেক্টর জমি প্লাবিত হয়েছে। এর মধ্যে ৫,৬২৩ হেক্টর ফসল সম্পূর্ণ নষ্ট এবং ৫,৯১৫ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকের কান্নায় ভারী হাওরাঞ্চল।

এর মধ্যেই দেশের চার বিভাগের ৩২ জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এমন আশঙ্কায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (২ মে) সংস্থাটির ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আজ ২ মে দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

আর চট্টগ্রামের কোথাও কোথাও ধসের সম্ভাবনা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *