ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান –! কিন্তু নাহ! বিএনপি এই কথা যদি কোনো নেতাকর্মীর মুখে শোনে, সঙ্গে সঙ্গে দল থেকে, পদ থেকে বহিষ্কার করবে। এটাই বিএনপি! যারা জাতির পিতাকে ‘জাতির পিতা’ বলতে দেয় না, আবার রাজাকারকে রাজাকার বললে রাগ হয়! ভাবুন তাদের চরিত্র।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করায় জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মারুফ হাসানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দোষ তিনি বঙ্গবন্ধু বলেছেন, জাতির পিতা বলেছেন!

এইরকম ঘৃণ্য কাজ করছে বিএনপি।

‎রবিবার জয়পুরহাট জেলা জিয়া পরিষদের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

আজ সোমবার দুপুরে আমিনুল ইসলাম বকুল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

বঙ্গবন্ধু, জাতির পিতা শব্দ নাকি সংগঠনবিরোধী!?

জেলা জিয়া পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর জয়পুরহাট জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মারুফ হাসান তাঁর বক্তব্যে সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন করলে উপস্থিত সবাই প্রচণ্ড ক্ষুদ্ধ হন ও অসন্তোষ প্রকাশ করেন। তাঁর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যা জয়পুরহাট জেলা জিয়া পরিষদের দৃষ্টিগোচর হয়।

তাহলে কী বলা দরকার ছিলো? সেটা অবশ্য উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সংগঠনবিরোধী বক্তব্য ও শৃঙ্খলা ভঙ্গের কারণে মারুফ হাসানকে প্রাথমিক সদস্যপদসহ জিয়া পরিষদের সব পদ হতে বহিষ্কার করা হলো।

‎বহিষ্কারের চিঠি পাওয়ার কথা স্বীকার করে মারুফ হাসান বলেন, ‘আমি আগাগোড়াই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে অসুস্থতার কারণে মাঝখানে একটু নিষ্ক্রিয় থেকেছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য দেওয়ার সময় আমার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।’

এই দলটি নাকি আবার মুক্তিযোদ্ধাদের সম্মান দেবে?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *