চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া থেকে বৃহৎ পরিমাণের চোলাই মদ পাওয়া গিয়েছে।
একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রায় ছয় বস্তা দেশীয় চোলাই মদ উদ্ধারের পর সেগুলোতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা।
এবং মদ পরিবহনের অভিযোগে তিনজনকে মারধর করা হয়। এবং এদের গ্রেপ্তার করা হয়। অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টা নাগাদ উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায়।
খবর পেয়ে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।
একটা হুলুস্থুল পরিবেশের সৃষ্টি হয়।
উত্তেজিত জনতা কনস্টেবলকে সরিয়ে মদের বস্তায় আগুন ধরিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থলে যান। উত্তেজিত জনগণকে শান্ত করেন।
পরে পুলিশ কিছু চোলাই মদ উদ্ধার করে।
