ঝিনাইদহ: একের পর এক দুর্ঘটনায় জর্জরিত দেশটা।
এবার ঝিনাইদহের কালীগঞ্জে বড়সড় দুর্ঘটনা ঘটলো। যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় ২০ জন আহত হয়েছেন।
আজ, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কেয়াবাগান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদরের কুড়াপাড়া গ্রামের সিরাজুল ইসলাম (৫৮), সাকেদা গ্রামের শাবানা খাতুন (৩২) এবং তার ১১ বছরের ছেলে সিয়াম হোসেন , ভিটশ্বর গ্রামের সাইদুল ইসলাম (৫০), কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মাসুদ রানা (৩৫), বিথী খাতুন (৩১), মহেশপুর উপজেলার নেপা গ্রামের আনজু বেগম (৬৫) ও সাবিনা খাতুন (২৮)।
বাকিদের পরিচয় জানা যায়নি এখন অবধি।
বাসের সামনের চাকার এক্সেলটি ভেঙে গিয়েছিলো। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে ২০ জন যাত্রী আহত হন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও বারবাজার হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর সদর হাসপাতাল এবং বারবাজারের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেন।
দুর্ঘটনায় কারো মারা যাওয়ার খবর নেই।
