ঢাকা: হাম সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটি রোগ। অথচ এই রোগটিই এখন দেশে বড় এক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এর মধ্যে পাঁচ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। একসময় নিয়ন্ত্রণে থাকা রোগটি এখন নতুন করে প্রাণঘাতী রূপ নিয়েছে। দায়ীরা এখনো দিব্যি আছে! কী অদ্ভুত সমাচার দেশের!

টিকা ক্রয় করার জন্য ইউনিসেফ বারবার সতর্ক করলো, কতবার বৈঠক করলো এবং ৫-৬ বার চিঠি দিলো তারপরেও অন্তর্বর্তী সরকার টিকা কিনে নাই।

অথচ ২০১৯ সালে টিকার সফলতার জন্য তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা পুরস্কারও পেয়েছিলেন। যখন হাম যাদুঘরে চলে গিয়েছিলো কিংবা হামে আক্রান্ত হয়ে যে শিশু মারা যায় সেটা ভুলেই গিয়েছিলো বাংলাদেশ, সেখানে আজ ৫০০ রং বেশি শিশুর মৃত্যু। এটা ভাবা যায়?

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরও নতুন করে ১৬ টি শিশু মারা গেছে।

এ সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫২৮ টি শিশুর।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৪২ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৮৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৬৩ হাজার ৮১৩ শিশুর।

এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ হাজার ৫৫৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৬ হাজার ২১৪ শিশু বাড়ি ফিরেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *