ঢাকা: হামে আরো ৮ শিশু মারা গেলো। এত শিশুরা মৃত্যুর পরেও না আদালত দেখে, না সরকার দেখে! হয়তো কয়দিন পর বলবে হামে কোনো শিশুর মৃত্যু হয়নি!

হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এবং উপসর্গ নিয়ে ঢাকায় ২ জন এবং রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুরে একজন করে মারা গেছে।

দেশে রবিবার সকাল ৮টা থেকে এদিন, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে ও ৭ জন হাম উপসর্গে মারা গেছে।

তবে উপসর্গ বলে কিছু নেই। এগুলো সব হাম। তথ্য লুকিয়ে আর কী হবে?

এই নিয়ে হামে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬২৮ জনে দাঁড়িয়েছে। তারপরেও জঙ্গী ইউনূসের কোনো শাস্তি হবে না। আদালত ইউনূসের পক্ষে। হয়তো সরকারই তাঁর পক্ষে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৩৬ জন। হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে ঢাকায় ২ জন এবং রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুরে একজন করে মারা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *