ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজন মারা গিয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর দেশে হাম এবং হামের উপসর্গে এখনো পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৪।

এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন আর হামের উপসর্গ নিয়ে ৮৯৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা, মৌলভীবাজার ও খুলনা জেলায় হামের উপসর্গে একজন করে মারা গেছে।

এই একই সময়ে সারাদেশে ৫৫ জনের হাম শনাক্ত হয়েছে। এখনো পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৬৯৬ জন।

এবং ২৪ ঘণ্টায় এক হাজার ৪৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *