ঢাকা: হাম পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজন মারা গিয়েছে। এই ২৪ ঘন্টায় নতুন করে সন্দেহজনক এবং ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরো ১ হাজার ২৭০ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম এবং হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪১ জনে।
আজ, শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৬ জন মারা গেছেন।
