ঢাকা: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু হয়েছে।
আজ, সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে হাম বিষয়ে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত হামের উপসর্গে মোট ৫৯০ শিশু মারা গিয়েছে।
এবং গত ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।
তবে উপসর্গ বলে হামে মৃত্যু কমিয়ে দেখানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ আছে। কারণ উপসর্গ বলে কিছু নেই, এগুলো সব হাম।
বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৬৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৩ হাজার ৭৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬০ জন, গত ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ১৭১ জন।
আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ হাজার ৭৪৩ জন। একই সময়ে হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৩ হাজার ৯৮৫ জন।
