ঢাকা: দেশদ্রোহী, শয়তান জামাত আওয়ামী লীগ, ছাত্রলীগকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে আদেশ দেয়, কখনো শুনেছেন হামে এত শিশু কেন মরছে এই বিষয়ে প্রশ্ন তুলতে? তুলবে না! কারণ তাদের দোসর ইউনূস এর সাথে জড়িত আছে যে?
সরকার, বিরোধীদল, ইউনুস সমর্থক, বিপ্লবীরা চুপ কেন? অপরাধবোধ ? হাম ও উপসর্গে শিশু মৃত্যু ৬০০ ছাড়ালো। কারো কথা নেই।
সত্যকে কিছু সময়ের জন্য চাপা রাখা যায়, কিন্তু বিবেকের কাছে চিরদিন লুকিয়ে রাখা যায় না।
যাদের অবহেলার কারণে এতোগুলো নিষ্পাপ শিশু মৃত্যুবরণ করলো, তাদেরকে বিচারের আওতায় কবে আনা হবে?
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েই চলেছে। এবার একদিনে (গত ২৪ ঘণ্টায়) দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা ৬০৫ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১১৩৬ শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৭৫ হাজার ৭০৮ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬৯ শিশু। এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ২৬০ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫১৪ জনের। এ ছাড়া নিশ্চিত হামে এখন পর্যন্ত মারা গেছে ৯১ জন।
