ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭টি শিশু মারা গিয়েছে।
বলা হচ্ছে, এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
পরিসংখ্যান বলছে, এই নিয়ে গত মার্চ থেকে হাম ও উপসর্গে মোট ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৩ জন এবং হামের উপসর্গে ৬৪৫ জন মারা গেছে।
আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১২ হাজার ৬৩২ জনের হাম শনাক্ত হয়।
এই একই সময়ে ২৪ ঘণ্টায় ৯২৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং এ নিয়ে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হলো ১ লাখ ৫ হাজার ৬১৮ জন।
