ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামে ঢাকায় একজন মারা গিয়েছে। এবং এই সময় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ছয়জন।
হামে মৃত্যুর সংখ্যা ৮০০ ছুঁই ছুঁই করছে।
উক্ত সংখ্যা নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে ৭৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬৭১ জন মারা গেছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১২২ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী হচ্ছে ১৩ হাজার ৭৩৫ জন।
এই একই সময়ে নতুন করে ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগী সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন।
