ঢাকা: ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশু মারা গিয়েছে। এবং নতুন করে আরও ১,০৩৬ জন হাম রোগে আক্রান্ত হয়েছেন।

আজ, সোমবার, ১৫ জুন স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৬ হাজার ৯২৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬৪ জন, গত এক মাসে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৩৮৭ জন।

১৫ মার্চ থেকে আজ ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন।

আর একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৮ জন।

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত এই ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৩ জনে।

এবং গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিন মাসে নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *