ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১১০৫ শিশু।
আজ, সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৩০ শিশুর। এবং হামে আক্রান্ত হয়ে আরো ৯৫ জন শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮২৫ জন শিশু মারা গেছে।
এ তো গেলো সরকারি হিসেব, বেসরকারি হিসেবে আরো বেশি।
এদিকে, ২৪ ঘণ্টায় ১১৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে, ও হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৯২।
