ঢাকা: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জন শিশু মারা গিয়েছে। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম এবং এর উপসর্গে প্রাণহানি হয়েছে মোট ৮৩৫ জনের।

এর মধ্যে হামের উপসর্গে ৭৩৯ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিদিন হাজার করে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ২ শিশুর মৃত্যু হয়েছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ জনের হাম শনাক্ত হয়েছে। এবং পাশাপাশি এই সময়ে আরও ৮৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

এই সংখ্যা নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ৪১০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *