ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ৪ জনের মৃত্যু হয়েছে।
তথ্য বলছে, এই ২৪ ঘন্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম এবং হামের উপসর্গে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪৪। এর মধ্যে নিশ্চিত হামে ৯৬ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৪৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন মারা গেছে।
এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২৯৫ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ২২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩০ হাজার ৮৩ জনে।
