ঢাকা: দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশু মারা গিয়েছে। জঙ্গী ইউনূসের লোভে প্রতিদিন প্রাণ যাচ্ছে শিশুগুলোর। আর ইউনূস জুলাই জাদুঘরে গিয়ে স্ট্যাচু হয়ে আছেন।
এই নিয়ে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৪ জনে। এবং একই সঙ্গে নিশ্চিত হামে ৯৬ জন মারা গেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০ জনে।
এছাড়াও, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের। একই সঙ্গে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৭৩৩ জন। সবমিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮১৮ শিশু।
