ঢাকা: প্রতিদিন শিশুগুলো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। কারো কিছু আসে যায় না।

দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫ শিশু।

বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হাম আক্রান্ত আরও একটি শিশুর মৃত্যু হয়েছে।

হিসেব বলছে, এই নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৮৬ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৯ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ১২৫। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪৬৯ জনের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *